আইফোন ১৮ সিরিজের স্মার্টফোন হাতে সাদিয়া আয়মান ও রাকিন আবসার (মাঝে)
অ্যাপল মনো স্টোর পার্টনার ও অনুমোদিত পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। আজ রোববার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপলের সর্বাধুনিক এই আইফোন লাইনআপ দেশে উন্মুক্ত করা হয়েছে। এখন দেশের সব গ্যাজেট অ্যান্ড গিয়ার দোকান ও অনলাইনে ডিভাইসগুলো পাওয়া যাবে।আইফোন ১৮ সিরিজ উন্মোচনের পাশাপাশি বিশেষ অফার নিয়ে এসেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।
প্রতিটি আইফোন ১৮ সিরিজের ডিভাইসের সঙ্গে বিনা মূল্যে শিল্ড+ প্রটেকশন দেওয়া হচ্ছে। শিল্ড+ অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির পাশাপাশি এক বছরের বাড়তি ওয়ারেন্টি নিশ্চিত করে। ফলে মোট ওয়ারেন্টি দুই বছর হয়ে যাচ্ছে। এ ছাড়া মেয়াদের মধ্যে একবার ফ্রন্ট স্ক্রিন রিপ্লেসমেন্ট ও একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুবিধাও রয়েছে। শিল্ড+ এর মাধ্যমে ক্রেতারা নিশ্চিন্তে তাঁদের ডিভাইস ব্যবহার করতে পারবেন।
কারণ, এটি সাধারণ দুর্ঘটনাজনিত ক্ষতি ও ব্যয়বহুল সমস্যাগুলো থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।