advertisement
advertisement

ম্যান সিটির জন্য আজ লিভারপুলের বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে ‘ভয়ংকর নির্মম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
ম্যান সিটির জন্য আজ লিভারপুলের বিপক্ষে ম্যাচটা হতে যাচ্ছে ‘ভয়ংকর নির্মম’

ম্যানচেস্টার সিটির অনুশীলনে দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড

advertisement

অ্যানফিল্ডে ঢোকার পথটা ম্যানচেস্টার সিটির কাছে কখনোই খুব একটা সুখকর ছিল না। লিভারপুলের সমর্থকদের গর্জন, গ্যালারির উত্তাপ আর মাঠের বাইরের বৈরিতা, সব মিলিয়ে ইংলিশ ফুটবলের এই ঐতিহাসিক মাঠে খেলতে নামা বরাবরই কঠিন এক পরীক্ষা। তবে এবার পরিস্থিতি অন্য রকম।

এবার শুধু লিভারপুলের বিপক্ষে তিন পয়েন্টের লড়াই নয়, ম্যানচেস্টার সিটিকে লড়তে হবে হাজারো সমর্থকের ক্ষোভের বিরুদ্ধেও।আজ অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। আর্থিক অনিয়মের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম মাঠে নামছে সিটি।

ফলে অ্যানফিল্ডে সিটির খেলোয়াড়দের জন্য কী অপেক্ষা করছে, তা অনুমান করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়।২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ভুয়া চুক্তির মাধ্যমে আয় বানিয়ে দেখানো এবং খরচ লুকানোর গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে সিটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর