advertisement
advertisement

নাচোলে তিন দিনব্যাপী ইলা মিত্র মেলা শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
নাচোলে তিন দিনব্যাপী ইলা মিত্র মেলা শুরু

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মেলার উদ্বোধনী কার্যক্রম। জাতীয় সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। নাচোল, চাঁপাইনবাবগঞ্জ। ১১ অক্টোবর ২০২৬

advertisement

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্র স্মরণে তিন দিনব্যাপী ‘ইলা মিত্র মেলা’ শুরু হয়েছে। ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী (১৩ অক্টোবর) ও জন্মবার্ষিকী (১৮ অক্টোবর) সামনে রেখে এ মেলার আয়োজন করে ইলা মিত্র মেলা জাতীয় কমিটি। আজ রোববার বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে নাচোল ডাকবাংলা মাঠে শুরু হয় মেলার উদ্বোধনী কার্যক্রম।

শুরুতেই উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে মা সাজেদা রহমান ও ছেলে মৃদঙ্গ রহমান গণসংগীত পরিবেশন করেন।

এরপর মেলা উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বাণী পড়ে শোনান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও মেলা কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘কৃষক আন্দোলনের সংগ্রামী ও মহীয়সী জননেত্রী ইলা মিত্রের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইলা মিত্র মেলা আয়োজনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর