advertisement
advertisement

যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর চার টুকরা লাশ, স্বামী আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর চার টুকরা লাশ, স্বামী আটক

লাশ

advertisement

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল রোববার দিবাগত গভীর রাতে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খুন হওয়া এই নারীর নাম শিরিন বেগম। তাঁকে তাঁর স্বামী হত্যা করে লাশ চার টুকরা করেন। পরে লাশের টুকরাগুলো একটি ব্যাগে রাখেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিরিনের স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে।

দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র বলছে, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী সন্দেহ করতেন, শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

এ নিয়ে দুই দিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর