advertisement
advertisement

হুতিদের হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
হুতিদের হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে এ পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এসব ফ্লাইটে মোট তিন হাজার ৪৩১ জন যাত্রীর যাওয়ার কথা ছিল।আজ সোমবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।ওমরাহ করতে গিয়ে আর ফেরা হলো না কুমিল্লার নাসরুল্লাহরবিমানের বাতিল হওয়া দুটি ফ্লাইটের সময়সূচি আজ দুপুর ১২টায় যাত্রীদের জানানো হবে বলে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি।

বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি গত শনিবার রাতে স্থগিত করে বিমান।এর আগে গত শনিবার রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর