নিখোঁজ শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের একটি কক্ষে হাতে লেখা কয়েকটি চিঠি রেখে নিখোঁজ হয়েছেন মোহাইমিনুল ইসলাম নামের এক শিক্ষার্থী। তাঁকে খুঁজে পেতে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে চিঠিতে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে লেখা অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।মোহাইমিনুল ইসলাম ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।
তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে থাকেন। গতকাল রোববার বিকেলে তাঁকে হলটির সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী একটি বাসে উঠতে দেখা যায়। এর পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাইমিনুল ইসলাম রোববার বেলা ৩টা ৮ মিনিটে মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন।
পরে তাঁর আবাসিক কক্ষে চিঠি পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।