advertisement
advertisement

ব্র্যাক ও সিটি ব্যাংকের নতুন সেবা , কী আছে ‘ডিজিবক্সে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
ব্র্যাক ও সিটি ব্যাংকের নতুন সেবা , কী আছে ‘ডিজিবক্সে’

advertisement

গ্রাহক সুবিধা বাড়াতে স্মার্ট কুরিয়ার লকার ‘ডিজিবক্স’ স্থাপন শুরু করেছে ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। আপাতত ব্যাংকের শাখাগুলোর সামনে এসব বক্স বসানো হয়েছে। ভবিষ্যতে মেট্রোরেল স্টেশনেও এই বক্স স্থাপনের পরিকল্পনা করছে ব্যাংক দুটি। ব্যাংকের শাখায় যাঁরা এটিএম কার্ড, চেক বই এবং ব্যাংক হিসাবের বিবরণীর জন্য আবেদন জমা দিচ্ছেন, তাঁরা খুদে বার্তা পাওয়ার পর যেকোনো সময় এসব বক্স থেকে সেগুলো সংগ্রহ করতে পারছেন।

এর ফলে একদিকে শাখায় গ্রাহকের চাপ কমেছে, অন্যদিকে গ্রাহকেরা নিজের সুবিধামতো সময়ে কার্ড ও চেক সংগ্রহ করতে পারছেন। জানা যায়, গত জুনে ব্র্যাক ব্যাংক প্রথম গুলশান নর্থ শাখায় ডিজিবক্স স্থাপন করে। এরপর ব্যাংকটি গুলশান, মতিঝিল, কারওয়ান বাজার, এলিফ্যান্ট রোড, সাত মসজিদ শাখাতেও এই বক্স বসিয়েছে। সম্প্রতি সিটি ব্যাংক তাদের গুলশান শাখায় এ ধরনের সেবা চালু করেছে।

ব্যাংকটি তাদের এই সেবার নাম দিয়েছে অ্যাকসেস প্লাস।কী এই ‘ডিজিবক্স’ ডিজিবক্স মূলত একটি স্বয়ংক্রিয় বা স্মার্ট লকার সিস্টেম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর