advertisement
advertisement

চবি শিক্ষক ওয়াহেদ চৌধুরীকে বরখাস্তের প্রতিবাদে বার্লিনে সমাবেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
চবি শিক্ষক ওয়াহেদ চৌধুরীকে বরখাস্তের প্রতিবাদে বার্লিনে সমাবেশ

বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের সামনে প্রতিবাদ সমাবেশে প্রবাসী বাঙালিরা। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদ জানান

advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে জার্মানির বার্লিনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ব্রান্ডেনবুর্গ গেটের সামনে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ওয়াহেদ চৌধুরীর স্ত্রী ও দুই সন্তান অংশ নেন। অংশগ্রহণকারীরা তাঁর বরখাস্তের আদেশ প্রত্যাহার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান।

ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর ওয়াহেদ চৌধুরীকে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবেশে বক্তারা বলেন, পোস্টটি ছিল তাঁর ব্যক্তিগত ও লক করা প্রোফাইলে বন্ধুদের উদ্দেশে দেওয়া, যেখানে তিনি সমসাময়িক রাজনীতি ও গণতন্ত্র নিয়ে ব্যক্তিগত মতামত জানিয়েছিলেন।

বর্তমানে ওয়াহেদ চৌধুরী বার্লিনের মিউজিয়াম ফর নাটুরকুন্ডেতে অতিথি বিজ্ঞানী হিসেবে এবং ফ্রাঙ্কফুর্টের গ্যেটে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সঙ্গে যুক্ত আছেন। সমাবেশে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এমন পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণায় বাংলাদেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সুযোগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর