মিরপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মিরপুর বন্ধুসভা। ৯ অক্টোবর বিকেলে রাজধানীর মিরপুর রূপনগরের আরামবাগ ঈদগাহ মাঠে এই আসর বসে।পাঠচক্র শেষে জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবন, বাংলাদেশ এবং সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চারজনকে বিজয়ী ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর বিনোদন ও ব্যস্ততার কারণে অনেকের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা কঠিন হয়ে পড়ছে।
বইপাঠ মানুষের চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশে সহায়তা করে।কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণপাঠাগার ও পাঠচক্র সম্পাদক অভি মল্লিক বলেন, মিরপুর বন্ধুসভা দীর্ঘদিন ধরে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা এবং সৃজনশীল ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।