advertisement
advertisement

দেড় বছরের কাজ সাত বছরেও অধরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
দেড় বছরের কাজ সাত বছরেও অধরা

সম্পাদকীয়

advertisement

কাগজে-কলমে যে কাজের মেয়াদ ছিল মাত্র দেড় বছর, সাত বছর পার হয়ে গেলেও তা শেষ না হওয়া কেবল ঠিকাদারের অবহেলা নয়, এটি আমাদের উন্নয়ন তদারকি ব্যবস্থার অব্যবস্থাপনার নজির।

নেত্রকোনা শহরের তীব্র যানজট নিরসন এবং হাওরাঞ্চলের সঙ্গে যোগাযোগের পথ সুগম করতে ২৯৪ কোটি টাকা ব্যয়ে ১৩ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগটি আজ জনদুর্ভোগের এক দীর্ঘ প্রতীকে পরিণত হয়েছে।২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত এই সড়কটি ২০২১ সালের জুনে চালু হওয়ার কথা ছিল।

কিন্তু বাস্তবতা হলো এ পর্যন্ত তিন দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়নি; বরং এখন চতুর্থ দফায় মেয়াদ বাড়ানোর তোড়জোড় চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর