মহানগর এক্সপ্রেস
ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে ট্রেনটির চলাচল শুরু হবে বলে আজ বুধবার এক দাপ্তরিক আদেশে জানানো হয়।। এতে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠে সরাসরি কক্সবাজারে যেতে পারবেন।রেলওয়ে সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। আসনসংখ্যা ৭০০ থেকে ৭৩৬টি।
ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।রেলওয়ের পরিচালন বিভাগের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে আটটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ২টা ৪০ মিনিটে। এরপর সকাল ছয়টায় পৌঁছাবে কক্সবাজারে। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল নয়টায় ছেড়ে চট্টগ্রাম স্টেশনে দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রাবিরতি দেবে। এরপর ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত যাত্রায় সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা।ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পর মহানগর এক্সপ্রেস বর্তমানে ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।