advertisement
advertisement

বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির

এলপি গ্যাস

advertisement

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ীরা।

তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর এলপিজির দাম নির্ধারণে গণশুনানি করবে বিইআরসি।এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান প্রথম আলোকে বলেন, বিইআরসির সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। তারা দাবি বিবেচনায় নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি করবে।

তাই এলপিজি বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর