advertisement
advertisement

বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুকদের জন্য ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ থাকছে পিএফইসি গ্লোবাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুকদের জন্য ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ থাকছে পিএফইসি গ্লোবাল

বিদেশে উচ্চশিক্ষার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে পিএফইসি গ্লোবালের রয়েছে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা

advertisement

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকে অনেক শিক্ষার্থীর। কেউ চান পছন্দের বিষয়ে পড়তে, কেউ খুঁজছেন স্কলারশিপের সুযোগ, আবার কেউ জানতে চান নিজের ফলাফল ও যোগ্যতা অনুযায়ী কোন দেশ বা বিশ্ববিদ্যালয় তাঁর জন্য উপযুক্ত।

কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি, আবেদন ও ভিসার প্রস্তুতি—পুরো প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অনেকেই বুঝে উঠতে পারেন না কোথা থেকে শুরু করবেন।শিক্ষার্থী ও অভিভাবকদের এসব প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ তৈরি করছে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’।

এবারের আয়োজনে অংশ নিচ্ছে আন্তর্জাতিক শিক্ষাপরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল (PFEC Global)।১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই ফেয়ার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর