advertisement
advertisement

শিশুদের হামের টিকাদানে ব্যর্থতা, দুর্বলতা কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
শিশুদের হামের টিকাদানে ব্যর্থতা, দুর্বলতা কোথায়

ছবি: প্রথম আলো গ্রাফিক্স

advertisement

শিশুদের টিকাদানে ঘাটতি, ২০২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত ফুরিয়ে যাওয়া এবং বিশেষ টিকাদান কর্মসূচির বিলম্বকে দেশে হামের প্রাদুর্ভাবের কারণ হিসেবে চিহ্নিত করেছে একটি যৌথ স্বাধীন মূল্যায়ন দল। আন্তর্জাতিক ও দেশি বিশেষজ্ঞদের দলটি বলেছে, প্রাদুর্ভাব মোকাবিলায় বর্তমান সরকারের সাড়াও ছিল অপর্যাপ্ত।

তারা শিশুদের টিকাদানে বাংলাদেশের ব্যর্থতা পেয়েছে।বিশেষজ্ঞদের দলটি সতর্ক করেছে, দ্রুত ব্যবস্থা না নিলে হুপিং কাশি ও ডিফথেরিয়ার মতো অন্য রোগেরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে। টিকাদানে স্থানীয় পরিকল্পনার ঘাটতি সংশোধন, জনবলের শূন্য পদ পূরণ এবং টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে তারা।গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই মূল্যায়নের তথ্য প্রকাশ করা হয়।

দেশে হামের প্রাদুর্ভাবের কারণ, টিকা পরিস্থিতি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকাণ্ডসহ নানা বিষয় অনুসন্ধান ও মূল্যায়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, টিকা সরবরাহ ও বিতরণের বৈশ্বিক জোট গ্যাভির প্রতিনিধি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, ইপিআইয়ের কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি যৌথ স্বাধীন মূল্যায়ন দল (জয়েন্ট ইনডিপেনডেন্ট রিভিউ টিম)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর