advertisement
advertisement

রবীন্দ্রনাথ-নজরুল সম্পর্ক: প্রভাব ও প্রণতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
রবীন্দ্রনাথ-নজরুল সম্পর্ক: প্রভাব ও প্রণতি

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম

advertisement

বাংলা সাহিত্যের প্রধান দুই কবিকে নিয়ে বাঙালি জাতি বিভক্ত হলেও তাঁদের দুজনের মধ্যে ছিল পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নজরুলকে সন্তানের মতো স্নেহ করতেন, তেমনি কাজী নজরুলও রবীন্দ্রনাথ ঠাকুরকে পরম শ্রদ্ধার চোখে দেখতেন।

তথাপি আমাদের সমাজে দারুণভাবে বয়ান তৈরি করা হয় যে কাজী নজরুলকে পাগল বানিয়েছিলেন রবীন্দ্রনাথ; তা না হলে কাজী নজরুল ইসলামই নোবেল পুরস্কার পেয়ে যেতেন। কী ভয়ানক মন্তব্য! অথচ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে যখন ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল পুরস্কার পান, তখন কাজী নজরুলের বয়স মাত্র ১৪ বছর। বলতে গেলে উল্লেখ করার মতো তেমন কোনো পরিচিতি নজরুলের ছিল না। ছিল না উল্লেখ করার মতো কোনো প্রকাশিত লেখাও।

বস্তুত কাজী নজরুলও রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত, উপকৃত ও স্নেহসিক্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর