advertisement
advertisement

খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর মামলায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর মামলায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার

পুলিশ পরিদর্শককে কোপানোর মামলায় এসআরবির হাতে গ্রেপ্তার হয়েছেন মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’

advertisement

খুলনায় পুলিশের এক পরিদর্শককে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনা নগরের সোনাডাঙ্গা থানার কলাবাগান ও খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-৬–এর একটি দল। মিরাজের (৩৯) সহযোগীর নাম ইব্রাহীম গাজী (৪২)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহীম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ও ইব্রাহীম পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পুলিশ পরিদর্শকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশখুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ৯ অক্টোবর রাতে খুলনা নগরের কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর