advertisement
advertisement

এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাল গ্রামীণফোন একাডেমি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাল গ্রামীণফোন একাডেমি

এআই বুটক্যাম্পে সেরা উদ্ভাবনী দলের সদসদ্যের সঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান (মাঝে)

advertisement

তরুণদের বাস্তবমুখী ও ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা বাড়াতে বুটক্যাম্পের মাধ্যমে হাতে-কলমে এআই-বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে গ্রামীণফোনের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন একাডেমি। এই এআই বুটক্যাম্পে ৮০ জন নির্বাচিত উদীয়মান উদ্ভাবককে তাদের পরিকল্পনাগুলো এআই-চালিত ডিজিটাল সল্যুশনে রূপান্তরের প্রশিক্ষণ দেওয়া হয়।

গত সোমবার রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় ‘জিপি হাউস’-এ বুটক্যাম্পের চূড়ান্ত পিচিং অনুষ্ঠানে সেরা তিনটি উদ্ভাবনী দলকে সম্মাননা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআই বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত, এআই-চালিত সমাধান তৈরি এবং সেগুলোকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

বুটক্যাম্পের শেষ ধাপে একটি পিচিং ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবন তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর