advertisement
advertisement

সাতক্ষীরায় মব করে হত্যা: উসকানিদাতা প্রকাশ্যে, পুলিশ-প্রশাসন কেন নিষ্ক্রিয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় মব করে হত্যা: উসকানিদাতা প্রকাশ্যে, পুলিশ-প্রশাসন কেন নিষ্ক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দফায় দফায় পিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবক নিহত হয়েছেন।

advertisement

আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধর্ম অবমাননার অভিযোগ’ তুলে মব সৃষ্টি করা ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথম দফায় পিটুনির পর ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আবারও তাঁর ওপর হামলা চালানো হয়। পরে অন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, শামীম মানসিকভাবে সুস্থ ছিলেন না, কয়েক দিন আগে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।শামীমের ঘটনা প্রমাণ করছে, বাংলাদেশে এই মুহূর্তে ধর্ম অবমাননার অভিযোগ তোলা যেন সবচেয়ে সহজ ও ঝুঁকিমুক্ত ‘মবলিঞ্চিং’-এর (গণপিটুনি) তরিকা হয়ে উঠছে। এই গণপিটুনির অতি সাম্প্রতিক কিছু ভয়াবহ নজির স্মরণ করা যাক।উল্টো বিভিন্ন সময় হামলার ঘটনা বা নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনাকে জায়েজ করতে দেখা গিয়েছে মন্ত্রীদের।

এটা আমাদের সামষ্টিক ট্র্যাজেডি যে নাগরিকের জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচারের মতো প্রাথমিক দাবিগুলো এত বছর পরও ঘুরেফিরে তুলতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর