advertisement
advertisement

সৌদিগামী রিয়াদ-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়াল বিমান, মদিনা রুটে যুক্ত হলো বোয়িং ৭৭৭


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
সৌদিগামী রিয়াদ-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়াল বিমান, মদিনা রুটে যুক্ত হলো বোয়িং ৭৭৭

বোয়িং বিমান

advertisement

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত রাখার সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ অক্টোবর পর্যন্ত এ দুই রুটে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে স্থগিতের এই সময়সীমা ছিল ১৭ অক্টোবর পর্যন্ত।আজ বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।বিমান জানিয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে।

পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।সৌদি আরবে ফ্লাইট চলাচলে বিঘ্নসৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ও সৌদি আরব থেকে বাংলাদেশগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর