advertisement
advertisement

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় ২ দিনের মেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় ২ দিনের মেলা

advertisement

প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের এ উদ্যোগে অংশ নেবে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল।বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে জানাতে আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’।

প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ মেলায় অংশ নেবে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল (ডিএসআই)।রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজন শেষ হবে আগামীকাল শনিবার।

পাশাপাশি ওয়েবসাইট এ ১০ দিনব্যাপী অনলাইন আয়োজনও থাকছে।মেলায় শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া, স্কলারশিপ এবং উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য জানার সুযোগ পাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর