advertisement
advertisement

সুন্দরবনের ২১০ জাতের মাছ আছে এই জাদুঘরে, দেখুন তো কয়টি চেনেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সুন্দরবনের ২১০ জাতের মাছ আছে এই জাদুঘরে, দেখুন তো কয়টি চেনেন

চাঁন চান্দা মাছ

advertisement

সুন্দরবনের নদ-নদী ও খালে প্রায় ৩৮০ প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে ২১০ প্রজাতির মাছের নমুনা রয়েছে সুন্দরবন জাদুঘর ও তথ্যকেন্দ্রে। বাঘ সংরক্ষণসহ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা ওয়াইল্ডটিমের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর।

বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল গ্রামের তিনতলা ভবনের দোতলায় এর অবস্থান।২১০ প্রজাতির মাছের নমুনা রয়েছে সুন্দরবন জাদুঘর ও তথ্যকেন্দ্রেজাদুঘরে মানচিত্র, চিত্রকর্ম, বনের ক্ষুদ্র প্রতিরূপ ও বিভিন্ন প্রাণীর নমুনার মাধ্যমে তুলে ধরা হয়েছে সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্য। মাছের পাশাপাশি রয়েছে পাখি, সাপ, ব্যাঙ, হরিণ ও গন্ধগোকুলসহ বিভিন্ন প্রাণীর নমুনা।

সুন্দরবনে সরাসরি যাওয়ার সুযোগ না হলেও এই জাদুঘরে এসে বনের প্রাণবৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর