আনোজান শিবরাজা
ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার দায়ে সৌদি আরবে শ্রীলঙ্কার এক অভিবাসী শ্রমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে শ্রীলঙ্কার সরকারের অনুরোধের পর সৌদি আরবের সুপ্রিম কোর্ট সেই মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দেন। কলম্বোর উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র এ কথা জানিয়েছেন।২৭ বছর বয়সী আনোজান শিবরাজাকে গত সেপ্টেম্বরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে সৌদি আরবের আপিল আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন।এ ঘটনায় শ্রীলঙ্কায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। শিবরাজাকে ক্ষমা করার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে শ্রীলঙ্কার সরকার।হেমচন্দ্র ফেসবুকে এক পোস্টে বলেন, গত বুধবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন।
এ ঘটনায় দুই দেশের কর্তৃপক্ষ ও আইনজীবীদের ঐকান্তিক চেষ্টার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।জুনের শেষ দিকে হিন্দু তীর্থযাত্রীদের অনুসরণ করে আসা এক মুসলিম তরুণের কুকুরকে লাথি মারার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।