advertisement
advertisement

সৌরভ-আশুতোষকে আজই মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
সৌরভ-আশুতোষকে আজই মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা (বাঁ থেকে)

advertisement

ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আজ রোববারের মধ্যে মুক্তি না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি জানিয়েছে, তারা এ বিষয়ে প্রবীণ আইনজীবী কপিল সিবালের সঙ্গে পরামর্শ করেছে।

দলটির পক্ষ থেকে বলা হয়, ‘সৌরভ ও আশুতোষকে যদি আজকের মধ্যে মুক্তি দেওয়া না হয়, তবে যাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বেআইনি হেফাজতে আটকে রেখেছেন, তাঁদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব।

তাঁরা (সিজেপি নেতারা) কোনো অপরাধ করেননি এবং তাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই।’‘ককরোচ’ রা বলেছেন, তাঁদের নেতাদের কারাগারে আটকে রাখতে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে এবং এর জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কাপাঁচ দিনের বিচারিক হেফাজত শেষ হতে চললেও দুই নেতার মুক্তি মিলছে না কেন—এমন প্রশ্নে সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর