advertisement
advertisement

কনেপক্ষ থেকে ব্যবসার জন্য টাকা চাওয়া কি যৌতুক নয়!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
কনেপক্ষ থেকে ব্যবসার জন্য টাকা চাওয়া কি যৌতুক নয়!

advertisement

আমাদের এক আত্মীয়র খুব ছোটবেলার ঘটনা। জীবনের প্রথম দাওয়াত খেতে যাচ্ছেন। খুদে মানুষটি ভীষণ উত্তেজিত। দাওয়াত, সেটা না জানি কী! কিন্তু দাওয়াত খেতে গিয়ে তাঁর যে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেটা এই মধ্যপঞ্চাশে এসেও তিনি স্মরণ করতে পারেন, ব্যাপারটা তাঁকে এতটাই আশাহত করেছিল। ঘটনা হচ্ছে, দাওয়াতে যথারীতি পোলাও, রোস্ট, মাংসসহ নানা মুখরোচক পদের আয়োজন ছিল। কিন্তু সেই খুদে অতিথি অপেক্ষায় ছিলেন ‘দাওয়াত’ নামের সেই বিশেষ পদের জন্য।

সবশেষে মিষ্টিও চলে এল, কিন্তু তাঁর সেই ‘দাওয়াত’ পদটাই চেখে দেখা হয়নি! অথচ শুরু থেকেই তিনি অপেক্ষায় ছিলেন মজা করে ‘দাওয়াত’ খাবেন বলে। সেই আফসোস তাঁর এখনো আছে।গল্পটা মনে পড়ল সম্প্রতি যৌতুক বিষয়ে হাইকোর্টের একটি রায়ের পর্যবেক্ষণে, যেখানে বলা হয়েছে, ‘ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়।’ তাহলে এই ‘যৌতুক’ বস্তুটা আসলে কী, সেটা কেউ আমাকে বুঝিয়ে বলবেন? এটা কি চারকোনা, নাকি গোল? তরল, কঠিন, নাকি বায়বীয়?

এটার রং লাল, নীল, নাকি বেগুনি?যৌতুক: আইনের সংস্কারেই কাজ শেষ?এত দিন জানতাম, ব্যবসার নাম করে বা বিদেশযাত্রার জন্য অর্থসংস্থানের কথা বলে কিংবা গাড়ি বা সম্পত্তি কেনার উসিলায় যৌতুক চাওয়া হতো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর