advertisement
advertisement

পূজার ফ্যাশনে শাড়িতেই আবেদন কাড়লেন টালি তারকারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
পূজার ফ্যাশনে শাড়িতেই আবেদন কাড়লেন টালি তারকারা

উষসী পূজার প্রথম দিন থেকেই ধরা দিচ্ছেন নানা ধরনের শাড়িতে। এর মধ্যে নজর কেড়েছে জমকালো লাল রঙের আজরাখ প্রিন্টের সিল্ক শাড়িটি।

advertisement

কলকাতায় এখন পূজার ধুম। এবারের উৎসবের আনন্দ যেন একটু বেশিই দীর্ঘ। সপ্তমী দুদিন ধরে উদ্‌যাপনের পর আজ অষ্টমী। বাড়তি এক দিনের আনন্দে উৎসবের আমেজও যেন আরও জমে উঠেছে। পূজার সাজে শাড়ির আবেদন বরাবরই আলাদা। বছরের অন্যান্য সময়ে নানা ওয়েস্টার্ন ও ফিউশন লুকে ধরা দিলেও পূজার দিনগুলোতে বাঙালিয়ানায় সাজতে চান সবাই । আর সেই সাজের অন্যতম অনুষঙ্গ শাড়ি। টালিউড তারকারাও এর ব্যতিক্রম নন।

তাঁদের পূজার সাজপোশাকে স্পষ্ট এথনিক লুকের প্রাধান্য। নানা রঙের শাড়ির লুকে উৎসবের আমেজ ফুটিয়ে তুলেছেন তাঁরা। ছবির গল্পে দেখে নেওয়া যাক, পূজার দিনগুলোতে কোন শাড়িতে কেমন সাজে ধরা দিয়েছেন টালিউড তারকারা।উষসী পূজার প্রথম দিন থেকেই ধরা দিচ্ছেন নানা ধরনের শাড়িতে। এর মধ্যে নজর কেড়েছে জমকালো লাল রঙের আজরাখ প্রিন্টের সিল্ক শাড়িটি। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, কানে রুপার ঝুমকা ও গলায় চেইন।

খোলা চুলে অভিনেত্রীর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা আর উৎসবের আমেজ।সিলভার পাড়ের ল্যাভেন্ডার শিফন শাড়ি আর ম্যাচিং ব্লাউজে দর্শনা যেন সাক্ষাৎ দেবীপাওলি দম পরেছেন কমলা রঙের জামদানি শাড়ি, এর সঙ্গে তিনি কনট্রাস্ট করেছেন সবুজ এমব্রয়ডারি করা স্লিভলেস ব্লাউজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর