ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
সময়সীমা মাত্র দুই সপ্তাহ। ৪২টি প্রশ্ন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে আগামী ২ নভেম্বরের মধ্যে।
প্রশ্নগুলোর মধ্যে তিনটি বিষয় অবধারিত—বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনা, সর্বশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিল করায় পেছনের প্রক্রিয়া এবং ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা দেওয়ার সিদ্ধান্ত।গত ১৯ অক্টোবর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে এসব বিষয় জানিয়ে একটি চিঠি পাঠান,যা দেখেছে খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।
সেই চিঠিতে, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসন ও সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত অন্যান্য বিষয়ে উত্থাপিত গুরুতর উদ্বেগের’ কথা উল্লেখ করেন থিওডোরিডিস।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের কাছে বিশ্বকাপ-স্বত্বের একাংশ বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।