ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জনের মাঝেও উৎসবের সাজে নজর কাড়লেন শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী। সাদা-লাল শাড়ি, সাদা পাঞ্জাবি আর সাজে দুজনের লুকেই ফুটে উঠল সাবেকি বাঙালিয়ানা, সঙ্গে রঙের মেলবন্ধন।উৎসবের সাজে সব সময় ভারী পোশাক বা ঝলমলে আয়োজনের প্রয়োজন হয় না। কখনো সাদা-লালের চেনা সমন্বয় আর মানানসই গয়নাতেই তৈরি হয় নজরকাড়া লুক। শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীর উৎসবের সাজেও রয়েছে তেমনই এক সাবেকি আমেজ।
ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জনের বাইরে তাঁদের পোশাকের রঙ, নকশা আর সাজের ছোট ছোট খুঁটিনাটিই এবার নজর কাড়ছে।শুভশ্রীর সাদা-লাল শাড়িতে সাবেকি বাঙালিয়ানাশুভশ্রীর পরনে সাদা সুতি শাড়ি। হালকা, প্রায় স্বচ্ছ কাপড়ের শাড়িতে রয়েছে টকটকে লাল পাড়। পাড়ের পাশে সরু সাদা রেখার কাজ, আর শাড়ির গা ও আঁচলজুড়ে ছড়িয়ে থাকা লাল বুটি সাজে এনেছে পরিচিত বাঙালি উৎসবের আবহ।
নকশা আর রঙের এই মেলবন্ধনে শাড়িটি যেমন ঐতিহ্যবাহী, তেমনই পরিমিত।শাড়ির সঙ্গে শুভশ্রী বেছে নিয়েছেন সোনালি-বেইজ রঙের স্লিভলেস ব্লাউজ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।