জেসিআই ঢাকা ফাউন্ডার্স আয়োজিত ‘এআই বিয়ন্ড: ইয়ুথ সামিট ২০২৬’ তরুণদের এআই ব্যবহারে ক্যারিয়ার উন্নয়নে দিকনির্দেশনা দেন আলোচকেরা
ভালো চাকরি পাওয়া, নিজের ব্যবসা শুরু করা কিংবা বিদেশে উচ্চশিক্ষার পথ খোঁজা, তরুণদের এমন নানা স্বপ্ন পূরণে এআই-কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘এআই বিয়ন্ড: ইয়ুথ সামিট ২০২৬’ (AI & Beyond: Youth Summit 2026)।
গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) জেসিআই ঢাকা ফাউন্ডার্স আয়োজিত এই সামিটে অংশ নেন ৩৩০ জনেরও বেশি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও তরুণ পেশাজীবী।জেসিআই ঢাকা ফাউন্ডার্সের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট আফসানা দিয়ার নেতৃত্বে আয়োজিত এ সামিটের মূল লক্ষ্য ছিল এআইকে শুধু আলোচনার বিষয় না রেখে তরুণদের হাতে কাজের হাতিয়ার হিসেবে তুলে দেওয়া।
তাই পুরো আয়োজনটি সাজানো হয় হাতে-কলমে শেখার সেশন আর বাস্তব অভিজ্ঞতানির্ভর আলোচনার মাধ্যমে।৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদেরসেশনগুলোতে অংশগ্রহণকারীরা শেখেন কীভাবে এআই ব্যবহার করে আকর্ষণীয় সিভি ও লিংকডইন প্রোফাইল তৈরি করা যায়, কীভাবে কম সময়ে বেশি কাজ করা যায় এবং কীভাবে এআইকে সৃজনশীল কাজের সঙ্গী বানানো যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।