advertisement
advertisement

জাল সনদ ব্যবহারের অভিযোগ, ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
জাল সনদ ব্যবহারের অভিযোগ, ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালত

advertisement

৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।জাল সনদ ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি প্রথম আলোকে এই তথ্য জানান।দুই কর্মকর্তা হলেন প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা। সঞ্জয়ের বাড়ি ঢাকার হাজারীবাগে। মুসার বাড়ি নেত্রকোনায়।দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজ আদালতে পৃথক আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।আবেদনে বলা হয়, সরকারি চাকরি পেতে আসামিরা প্রতারণা–জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন।

তাঁরা এই জাল সনদকে প্রকৃত দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর