advertisement
advertisement

নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারো

ফ্লাভিও বলসোনারো

advertisement

ফ্লাভিও বলসোনারো ব্রাজিল ছেড়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর সপরিবার দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনি। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেও গেছেন।সংশ্লিষ্ট সূত্রগুলো বিবিসিকে জানান, ব্রাজিলের কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যে ফ্লাভিও ব্রাজিল ছেড়ে যান।মানি লন্ডারিংয়ের অভিযোগে ব্রাজিলে ফ্লাভিওর বিরুদ্ধে তদন্ত চলছে।

তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্ট তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ফ্লাভিও দেশ ছড়ে চলে যান।যদিও ফ্লাভিওর বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি। ফ্লাভিও অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন।কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর গতকাল মঙ্গলবার ফ্লাভিওর পাসপোর্টগুলো বাতিল করা হয়। এর ফলে তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ফ্লাভিও দেশ ছাড়ছেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছিল।বিবিসি ব্রাজিল ও বিবিসি মুন্দোকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন ফ্লাভিও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর