advertisement
advertisement

বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা ‘প্রায় চূড়ান্ত’, ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা ‘প্রায় চূড়ান্ত’, ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি স্থাপনায় আগুন ধরে যায়। ১৩ মার্চ ২০২৬

advertisement

ইরান যুদ্ধের শুরুর দিকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কূটনীতিকদের অনেকে সপরিবার তড়িঘড়ি অন্যত্র চলে যান, সন্তানদের জন্য নতুন স্কুলের ব্যবস্থা করেন। ঝক্কি কাটিয়ে তাঁদের অনেকে আবার পরে কর্মস্থলে ফেরেন। এখন আবার তাঁদের চলে যেতে বলা হচ্ছে। কী এমন হলো যে যুক্তরাষ্ট্র এতটা সতর্ক অবস্থায় চলে গেল?বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ যখন তুঙ্গে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন দূতাবাস ও মিশন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

সম্প্রতি তাঁরা নিজেদের দপ্তরে ফিরে কাজ খানিকটা গুছিয়ে নিচ্ছিলেন।

তাঁদের আবার সরে যেতে বলা হয়েছে।একজন মার্কিন কূটনীতিক সিএনএনকে বলেছেন, ‘পরিস্থিতিকে (ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস ও মিশনগুলোর কার্যক্রম) বিশৃঙ্খল বললেও সেটা কম বলা হবে।’এ নিয়ে আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (এএফএসএ) মুখপাত্র নিকি গেমার বলেছেন, ‘এ বছরের শুরুর দিকে পরিবারগুলো যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল, এবারও তারই পুনরাবৃত্তি হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর