advertisement
advertisement

গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ
গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ

advertisement

খবরটা পড়ার পর থেকে আমার মাথার ভেতর একটা ঘণ্টা বাজছে। এক বছরে তিন দফায় ৭১৯ টাকা দাম বেড়ে গেল সিলিন্ডার গ্যাসের। তথ্য উপদেষ্টা মহোদয় বলেছেন, দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে এলপিজির দাম বাড়ানো হয়েছে।কী দারুণ দূরদর্শী কথা! আমরা সাধারণ মানুষ কেবল বর্তমানের পেটের জ্বালা বুঝি, ভবিষ্যতের দীর্ঘমেয়াদি কল্যাণ বুঝি না।

যেমন ধরেন, সকালে ঘুম থেকে উঠে গ্যাসের সিলিন্ডারে দেশলাইয়ের কাঠি ঠেকিয়ে যখন দেখি আগুন জ্বলে না, তখন আমরা অকারণই মেজাজ হারাই। সকালে চা না খেলে তো আমাদের আবার কোনো কিছুই ভালো লাগে না।কিন্তু সরকারের এ মহৎ বাণী শোনার পর আমাদের টনক নড়েছে। সরকার চাচ্ছে আমরা যেন গ্যাসের অপব্যবহার না করি। সিলিন্ডারের দাম যত বেশি হবে, আমাদের মন তত বেশি নরম হবে, রান্নার সময় গ্যাস নিয়ে আমাদের কৃপণতা তত বাড়বে।

আর কৃপণতা বাড়লে সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়লে দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত হবে; এ তো সোজা হিসাব!এ গভীর চিন্তা মাথায় নিয়ে আমি যখন বাজারের থলে হাতে রান্নাঘরের দিকে এগোচ্ছি, তখনই মিতা এসে আমার সামনে হাজির।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর