অভিবাসন নিতে আগ্রহী ব্যক্তিদের তালিকায় অস্ট্রেলিয়া হচ্ছে অন্যতম আকর্ষণীয় দেশ
অস্ট্রেলিয়ায় অভিবাসন–প্রবাহের রাশ টানতে এবং ভিসাব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে নতুন ও কঠোর নীতিমালা ঘোষণা করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন লেবার সরকার। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কযাত্রার আগেই এ বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে।আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরার ন্যাশনাল প্রেসক্লাবে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আনুষ্ঠানিকভাবে সরকারের এই নতুন পরিকল্পনা তুলে ধরবেন।
তাঁর নির্ধারিত বক্তব্যের শিরোনাম—‘অভিবাসন কর্মসূচি ব্যবস্থাপনা: কারা আসবে, কারা থাকবে এবং কারা চলে যাবে’।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: dp@prothomalo.comসরকারি সূত্রে জানা গেছে, নতুন এ পরিকল্পনায় একবারে বড় ধরনের ছাঁটাইয়ের ঘোষণা না থাকলেও আগামী দুই বছরের মধ্যে বার্ষিক নিট অভিবাসন ৩ লাখ ৫ হাজার থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।