মার্ক জাকারবার্গ
২০২৩ সালে খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) বিকল্প ‘থ্রেডস’ চালু করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। থ্রেডস চালুর পর থেকেই ইলন মাস্কের মালিকানাধীন এক্সে কোনো পোস্ট করেননি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে তিন বছরের বিরতি শেষে সম্প্রতি আবার নিয়মিত এক্স ব্যবহার শুরু করেছেন তিনি।
নিজের মালিকানাধীন থ্রেডস প্ল্যাটফর্মের প্রতিদ্বন্দ্বী এক্সে মার্ক জাকারবার্গের নিয়মিত পোস্ট করার বিষয়টি নিয়ে প্রযুক্তিবিশ্বে বেশ কৌতূহল তৈরি হয়েছে।সম্প্রতি একটি পডকাস্টে জাকারবার্গকে প্রশ্ন করা হয়, মেটার নিজস্ব খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম থ্রেডস থাকার পরও কেন তিনি প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্সে নিয়মিত পোস্ট করছেন।
প্রশ্নের উত্তরে জাকারবার্গ জানান, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ব্যবহারকারী ও কমিউনিটির উপস্থিতি রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।