advertisement
advertisement

এখন থেকে যুক্তরাষ্ট্রের সংস্থা ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
এখন থেকে যুক্তরাষ্ট্রের সংস্থা ডিএফসির অর্থায়ন পাবে বাংলাদেশ

advertisement

বাংলাদেশে বাস্তবায়নের জন্য নেওয়া প্রকল্পগুলো এখন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থসহায়তা পাওয়ার যোগ্য হয়েছে। ফলে যেসব প্রকল্পে অর্থের ঘাটতি আছে বা ঝুঁকির আশঙ্কায় বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন না, সেগুলোতে অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমাতে ডিএফসির সহায়তা নেওয়ার সুযোগ তৈরি হলো।আজ সোমবার ডিএফসি তাদের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন চাহিদা মেটাতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে ডিএফসির জন্য। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ করেছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে ডিএফসি বলেছে, কোনো প্রকল্প বাণিজ্যিকভাবে টেকসই ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান পাওয়া কঠিন হতে পারে।

আবার প্রকল্পে ঝুঁকি আছে বলে মনে করলে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর