কক্সবাজারের টেকনাফের জাহাজপুরা এলাকায় পাশাপাশি হাতি দুটি। আজ বিকেলে
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পায়ে আঘাত নিয়ে খুঁড়িয়ে হাঁটছে একটি মাদি হাতি। আজ সোমবার সকাল থেকে লোকালয়ে ঘোরাফেরা করছে হাতিটি। আর তার পাশে পাশে থাকছে সঙ্গী আরেকটি হাতি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাতি দুটিকে পাশাপাশি দেখা গেছে।বনকর্মী ও স্থানীয় লোকজনের ধারণা, পাশের পাহাড়ে থাকা মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের আস্তানায় রাতে কিংবা ভোরে হানা দিয়েছিল হাতি দুটি।
এ সময় চক্রের সদস্যদের ছোড়া গুলিতে মাদি হাতিটির একটি পায়ে আঘাত লাগতে পারে। এরপর হাতি দুটি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। হাতি দুটির বয়স ১৫ থেকে ২০ বছর।স্থানীয় লোকজন জানান, আজ সকাল ছয়টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটিকে লোকালয়ে নেমে আসতে দেখা যায়। কয়েক দিন ধরে বাহারছড়া, জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে।
ওই পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী, অপহরণকারী ও মানব পাচারকারীদের কয়েকটি দল অবস্থান করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।