advertisement
advertisement

পাকিস্তানের বিপক্ষে গতিতেই পার্থক্য গড়তে চায় ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
পাকিস্তানের বিপক্ষে গতিতেই পার্থক্য গড়তে চায় ভারত

সংবাদ সম্মেলনে ভারত কোচ নওশাদ মুসা (বাঁয়ে) ও অধিনায়ক চিনগ্লেনসানা সিং

advertisement

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপার লড়াই। এবারের টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে পাকিস্তানকে এগিয়ে রাখছেন অনেকে।

তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আত্মবিশ্বাসী দলটির কোচ নওশাদ মুসা।ফাইনালের আগে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা জানান নওশাদ। পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারতের এই কোচ। তিনি বলেন, ‘পাকিস্তানের খেলোয়াড়দের চেয়ে ভারতের ফুটবলাররা বেশি দ্রুতগতির ও ক্ষিপ্র।

এই শক্তিই ফাইনালে ব্যবধান গড়ে দিতে পারে।’শিষ্যদের সঙ্গে ভারতের কোচ নওশাদ মুসাভারতের এই দলটিকে বলা হচ্ছে দ্বিতীয় সারির বা ‘বি’ দল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর