advertisement
advertisement

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

বাসদ–মার্ক্সবাদীর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভা শেষে সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ দলটির নবনির্বাচিত ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পল্টন, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬

advertisement

বামপন্থী রাজনৈতিক দল বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।গত শুক্রবার ঢাকায় দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ ও ১৬ নভেম্বর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে কনভেনশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।গঠিত ১৩ সদস্যের কমিটির অন্য ১২ সদস্য হলেন—জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন ও বিটুল তালুকদার।নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা ২০২২ সালের ১৯ মার্চ থেকে দলটির কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি বাসদ–মার্ক্সবাদীর ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর