advertisement
advertisement

হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
হরমোনের জাদুকরী জগৎ: ক্ষুদ্র অণুর বিস্ময়কর ক্ষমতায় নিয়ন্ত্রিত জীবন

জাপানি রসায়নবিদ জোকিচি তাকামিন

advertisement

ভোরের প্রথম সূর্যালোক পড়তেই সূর্যমুখী ফুল ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সূর্যের দিকে তাকায়। শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটা পড়ার কয়েক দিনের মধ্যেই ঘুমন্ত বীজ থেকে সবুজ চারা মাথা তুলে দাঁড়ায়। একটি কাঁচা আম ধীরে ধীরে রং বদলে সোনালি-হলুদ হয়ে ওঠে। আবার সদ্য জন্ম নেওয়া একটি শিশু কয়েক বছরের মধ্যেই হাঁটতে শেখে, কথা বলতে শেখে এবং কৈশোর পেরিয়ে পরিণত মানুষে রূপান্তরিত হয়।

প্রথম দেখায় ঘটনাগুলো একে অপরের সঙ্গে সম্পর্কহীন মনে হতে পারে। কিন্তু আসল সত্য হলো, এসবের পেছনে কাজ করে একই ধরনের একদল ক্ষুদ্র রাসায়নিক বার্তাবাহক। বিজ্ঞানের ভাষায় এদের নাম হরমোন।হরমোন কীভাবে কাজ করেউদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটা ও ফল পাকার মতো জটিল শারীরবৃত্তীয় কাজগুলো হরমোন নিয়ন্ত্রণ করে।

এমনকি তীব্র মানসিক চাপ বা প্রতিকূল পরিবেশে সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজও করে এটি।হরমোন: জীবদেহের এক সূক্ষ্ম ও জাদুকরী রাসায়নিক যোগাযোগব্যবস্থাহরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমায়ো (hormao) থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর