রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ২০২৬ সালের ১২ নভেম্বর উন্মোচন করা হয় রুশ শিল্পী আলেক্সেই সের্গিয়েঙ্কোর আঁকা ‘শেনঝেন ২৬’ শীর্ষক পপ আর্ট চিত্রকর্ম। এতে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলন সামনে রেখে চিত্রকর্মটি তৈরি করা হয়েছে
চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে এ সপ্তাহে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় বৈঠককে ‘যুগান্তকারী গুরুত্বের’ বলে বর্ণনা করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই বৈঠক বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে ভূমিকা রাখবে।চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকটি হবে আগামী বৃহস্পতিবার।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে তাঁরা বৈঠকে বসবেন। চলতি সপ্তাহে সেখানেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।হোয়াইট হাউস গত সপ্তাহে জানিয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর উদ্যোগ নিয়ে কথা তুলবেন ট্রাম্প। তবে এ বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করে আসছে চীন।
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ সোমবার বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বৈঠক।মাও নিং বলেন, বিশ্বশান্তি রক্ষা এবং বৃহৎ শক্তিগুলোর সম্পর্কে কৌশলগত স্থিতিশীলতা এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা বিস্তারিত মতবিনিময় করবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।