advertisement
advertisement

সংসদ ভবনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
সংসদ ভবনে যাওয়া শিক্ষার্থীদের যোগ্য মানুষ ও মানবিক হতে বললেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

advertisement

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তারা সাক্ষাৎ করার সুযোগ পান। আজ সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষাশিক্ষা ও পরিবেশসচেতনতার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি।

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘“নতুন কুঁড়ি স্পোর্টস”–এও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর