advertisement
advertisement

মিশন এনসেলাডাস - ৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
মিশন এনসেলাডাস - ৩

advertisement

আগের পর্ব১৫ অক্টোবর ২০৩৭, নাসামার্টিন সব সময় ভাবতেন, নিজের জীবনের নিয়ন্ত্রণ তাঁর হাতেই আছে। আগে যদি জানতেন, সামান্য কিছু সফটওয়্যারের ত্রুটি খোঁজার কারণে তাঁকে মহাকাশের অতল গভীরে যেতে হবে, তাহলে কি তিনি ওগুলো না দেখার ভান করে এড়িয়ে যেতেন? এখানে একটু মেমোরি লিক, ওখানে একটু রেস কন্ডিশন—ব্যস, এই তো! মা যেমন প্রায়ই বলতেন, ‘এমন সামান্য কারণে কেউ কখনো মারা যায় না’।

কিন্তু বাস্তবতা হলো, এ ধরনের বাগের কারণেও অনেক মানুষ মারা গেছে। কারণ, গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে সফটওয়্যারকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। ফলে ছোটখাটো ত্রুটিতেও পরিণতি হয়েছে ভয়াবহ। উদাহরণ হিসেবে বলা যায়, কাশ্মীর যুদ্ধের সময় ভারতের স্বয়ংক্রিয় রোবটগুলো একটি মন্দিরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। পরে সরকারি তদন্তে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাফার ওভারফ্লো ত্রুটির কারণেই ঘটেছিল ওই দুর্ঘটনা।

এখন কম্পিউটারবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত সোর্স কোড বিশ্লেষণ করাও বাধ্যতামূলক হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর