advertisement
advertisement

ঋণের অর্থ কোথায় খরচ হচ্ছে তা গুরুত্বপূর্ণ: রাশেদ আল মাহমুদ তিতুমীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
ঋণের অর্থ কোথায় খরচ হচ্ছে তা গুরুত্বপূর্ণ: রাশেদ আল মাহমুদ তিতুমীর

আজ সোমবার কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

advertisement

ঋণ নেওয়ার পরিমাণ নয়, বরং সেই অর্থ কতটা উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও জাতীয় মালিকানা নিশ্চিত করতে হবে।আজ সোমবার কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং দেশি-বিদেশি নীতিনির্ধারক ও ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আসল, সুদসহ ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার (৪৪৯ কোটি ডলার) বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে (৫৫০ কোটি ডলার) উঠতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর