ঘটনাটি তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই ব্যবসায়ী
সকাল সাড়ে নয়টার দিকে হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে স্বর্ণ ব্যবসায়ী উত্তম বণিকের কাছে। ব্যস্ত থাকায় ফোনটি ধরতে পারেননি তিনি। পরে মিসড কল দেখে কল ব্যাক করেন। হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে তখন চোখে পড়ে সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলের ছবি। নাম দেওয়া ছিল ‘ব্রিগেডিয়ার লুৎফর রহমান’। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে।
তবে ফোনে কথাবার্তার অসংলগ্নতা বুঝতে পেরে প্রতারকের ফাঁদে পা দেননি উত্তম বণিক। ফোন কেটে দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। পরে জানতে পারেন, একই নম্বর থেকে উত্তরার আরেক ব্যবসায়ীকেও ফোন করা হয়েছে।উত্তম বণিক ‘জায়া গোল্ডেন অ্যান্ড ডায়মন্ড’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি একাধিকবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্বাহী কমিটিতে ছিলেন।
বর্তমানে সংগঠনটির একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।ঘটনার বর্ণনা দিয়ে উত্তম বণিক প্রথম আলোকে বলেন, ‘কল ব্যাক করতেই তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, আমি নাকি বিভিন্ন গ্রুপে অসামাজিক ছবি পোস্ট করি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।