২০২৩ সালের জুলাই মাসে লাহোর হাইকোর্টে একটি মামলার শুনানিতে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান আজ সোমবার নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্ট—তিন আদালতের প্রধান বিচারপতিদের কাছে খোলা চিঠিতে এ আকুতি জানান। আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাক্ষাতের পর এক্সে চিঠিটি প্রকাশ করেন।ইমরান লেখেন, তিনি নির্জন কারাকক্ষ থেকে লিখছেন।
যাঁদের চিকিৎসার সামর্থ্য নেই, তাঁরা যেন বিনা মূল্যে চিকিৎসা পান, সে জন্য তিনি সারা জীবন হাসপাতাল গড়েছেন। আজ তিনি কেবল নিজের ও স্ত্রীর চিকিৎসা চান। ৭০ বছর বয়স পর্যন্ত তাঁর নামে কোনো ফৌজদারি মামলা ছিল না।ইমরান আরও লিখেছেন, তিনি রাজনৈতিক নিপীড়ন ও হত্যাচেষ্টার শিকার হলেও সব সময় আইনি পথেই লড়েছেন।
আদালত থেকে প্রতিকার পাওয়ার সুযোগ অবশ্য সাংবিধানিক সংশোধনীর পর প্রথমে সংকুচিত হয় এবং পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।ইমরান বলেছেন, রাষ্ট্রীয় উপহারসংক্রান্ত তোশাখানার ২ মামলায় ১৭ বছরের কারাদণ্ডের পর সবকিছু বদলে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।