advertisement
advertisement

শাপলা চত্বরের মামলায়ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না: প্রসিকিউটর তামীম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
শাপলা চত্বরের মামলায়ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না: প্রসিকিউটর তামীম

ট্রাইব্যুনালে শুনানি শেষে বের করে আনা হচ্ছে জিয়াউল আহসানকে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে

advertisement

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, জিয়াউল জেলখানা থেকে অডিও ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ সোমবার এ আদেশ দিয়েছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।শাপলা চত্বর মামলার বিচারকাজে জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার সুযোগ দিতে আবেদন করা হয়েছিল বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাইবুনাল আজ শুনানি শেষে তাঁদের আবেদনটি মঞ্জুর করেছেন।

এখন থেকে শাপলা চত্বরের মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করানো হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর