গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভা। ১৫ নভেম্বর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জনপ্রিয় চরিত্র, লেখার বিষয়বস্তু ও বিভিন্ন উক্তি নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
পাশাপাশি উঠে আসে তাঁর লেখার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সমালোচনা।১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকদের কাছে সমান জনপ্রিয়।
সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও রেখেছেন অসামান্য অবদান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।