দক্ষিণের দ্বীপজেলা ভোলায় খনন করা নতুন কূপেও গ্যাসের ভালো চাপ পাওয়া গেছে। এ কূপ থেকে দিনে অন্তত ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। তবে যে চাপে গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে, এতে তিন কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) কর্মকর্তারা।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাপেক্স সূত্র বলছে, ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে তিন নম্বর কূপ খননের কাজ চলছে। ঠিকাদার হিসেবে চীনের একটি প্রতিষ্ঠান কূপ খননের কাজটি করছে। গত ৯ সেপ্টেম্বর খনন শুরু করে তিন হাজার ৫২৬ মিটার গভীরতায় কাজ শেষ করা হয়। গতকাল রোববার সকালে প্রথম ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) শুরু হয়। এর মাধ্যমে গ্যাসের স্তর, চাপ, প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এর ভিত্তিতেই দিনে কতটুকু উৎপাদন করা যাবে, তা নির্ধারণ করা হয়।বাপেক্সের কর্মকর্তারা বলছেন, কূপ করার পাশাপাশি গ্যাস প্রক্রিয়াজাত করে সরবরাহের জন্য প্রসেস প্ল্যান্টও করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।