advertisement
advertisement

গ্র্যামির দৌড়ে নারী তারকার জয়জয়কার, বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
গ্র্যামির দৌড়ে নারী তারকার জয়জয়কার, বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে

অলিভিয়া রদ্রিগো। রয়টার্স

advertisement

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির মনোনয়নে এবার নারীদের জয়জয়কার। ১১টি মনোনয়ন নিয়ে সবার ওপরে ব্রিটিশ গায়িকা রে। এর মধ্য দিয়ে এক আসরে সর্বাধিক মনোনয়ন পাওয়া নারী শিল্পী হিসেবে বিয়ন্সের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। তাঁর পেছনেই আছেন স্প্যানিশ সংগীততারকা রোসালিয়া। ৯টি মনোনয়ন পেয়েছেন তিনি। অন্যদিকে টেলর সুইফট, অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স ও অলিভিয়া ডিনের মতো শিল্পীরাও আছেন গুরুত্বপূর্ণ বিভাগে।

তবে আলোচিত অনেক তারকার নাম নেই মনোনয়নের তালিকায়। সব মিলিয়ে আগামী বছরের গ্র্যামির লড়াই ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করে রেকর্ডিং একাডেমি। আগামী ৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবারের আসরে মোট ১০০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রেএবারের গ্র্যামি মনোনয়নে সবচেয়ে বড় চমক ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর