advertisement
advertisement

লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট আশা নিয়ে দিনশেষ বাংলাদেশের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট আশা নিয়ে দিনশেষ বাংলাদেশের

দিনের শেষ সেশনে ৩ উইকেট নিয়েছে বাংলাদেশ

advertisement

প্রথম দিনটা শেষ হয়েছিল লিটন দাসের সেঞ্চুরির অপেক্ষায়। গতকাল দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই তা শেষ হয়ে গেছে। লিটনের সেঞ্চুরির উদ্‌যাপনে দেখা গেছে অপূর্ব একটা দৃশ্যও। ব্যাট–হেলমেট উঁচিয়ে লিটন উদ্‌যাপন তো করেছেনই; ট্রাউজারের পকেট থেকে বের করলেন ছোট্ট একটা কাগজও।

মেয়ে আনায়রা দাসের জন্য তাতে লেখা ছিল—‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য।’দিনের প্রথম দুই সেশনে লিটনের ওই সেঞ্চুরি আর দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই হাসান মাহমুদের বলে ওপেনার এইডেন মার্করাম আউট হওয়া ছাড়া বাংলাদেশের জন্য তেমন কিছুই ছিল না। বাংলাদেশের বোলাররা হতাশাজনক সময়ই পার করেছেন এ সময়ে। তবে ৪০০ রানে প্রথম ইনিংস শেষ করা বাংলাদেশ দিন শেষ করেছে স্বস্তি নিয়েই।

দিনের শেষ সেশনে যে তুলে নেওয়া গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর